• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন যে মন ভোলে আমার (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কেন যে মন ভোলে আমার (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন যে মন ভোলে আমার (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন যে মন ভোলে আমার   মন জানে না।
তারে   মানা করে কে,   আমার   মন মানে না ॥
     কেউ বোঝে না তারে,   সে যে   বোঝে না আপ্‌নারে।
     সবাই   লজ্জা দিয়ে যায়,   সে তো   কানে আনে না ॥
তার   খেয়া গেল পারে,   সে যে   রইল নদীর ধারে।
     কাজ ক’রে সব সারা   ওই   এগিয়ে গেল কারা,
          আন্‌মনা মন সে দিক-পানে দৃষ্টি হানে না ॥

রাগ: ইমন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কেন যে মন ভোলে আমার (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমারে ডাক দিল কে ভিতর পানে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑