• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ    আমার মন ভুলায় রে।
ওরে    কার পানে মন হাত বাড়িয়ে    লুটিয়ে যায় ধুলায় রে॥
ও যে    আমায় ঘরের বাহির করে,    পায়ে-পায়ে পায়ে ধরে–
ও যে    কেড়ে আমায় নিয়ে যায় রে    যায় রে কোন্‌ চুলায় রে।
ও যে    কোন্‌ বাঁকে কী ধন দেখাবে,    কোন্‌খানে কী দায় ঠেকাবে–
          কোথায় গিয়ে শেষ মেলে যে    ভেবেই না কুলায় রে॥

রাগ: বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই তো ভালো লেগেছিল আলোর নাচন (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑