• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।
স্থলে জলে নভতলে বনে উপবনে
নদীনদে গিরি-গুহা-পারাবারে
নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা,   নিত্য নৃত্যরসভঙ্গিমা ॥
নববসন্তে নব আনন্দ– উৎসব নব–
অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;
শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;
পিককূজনপুষ্পবনে বিজনে।
তব   স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে
কলগীত সুললিত বাজে।
তোমার নিশ্বাসসুখপরশে   উচ্ছ্বাসহরষে
পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।
দিকে দিকে তব বাণী– নব নব তব গাথা– অবিরল রসধারা ॥

রাগ: শঙ্করাভরণ (দক্ষিণী)
তাল: ঝাঁপতাল-কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1302
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
স্বরলিপিকার: সরলা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এসো এসো প্রাণের উৎসবে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দিনের বিচার করো (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑