• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অগ্নিশিখা এসো এসো আনো আনো আলো (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অগ্নিশিখা এসো এসো আনো আনো আলো (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অগ্নিশিখা এসো এসো আনো আনো আলো (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
                   দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ॥
আনো শক্তি, আনো দীপ্তি,   আনো শান্তি, আনো তৃপ্তি,
     আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ॥
              এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী–
              শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি।
     দুঃখরাতে মাতৃবেশে    জেগে থাকো নির্নিমেষে
              আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥

.

রাগ: ইমনকল্যাণ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ বৈশাখ, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ এপ্রিল, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আয় রে মোরা ফসল কাটি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এসো এসো প্রাণের উৎসবে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑