• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় আয় আয় আমাদের অঙ্গনে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আয় আয় আয় আমাদের অঙ্গনে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আয় আয়    আয় আমাদের অঙ্গনে   অতিথি বালক তরুদল–
     মানবের স্নেহসঙ্গ নে,   চল্‌ আমাদের ঘরে চল্‌॥
              শ্যাম বঙ্কিম ভঙ্গিতে   চঞ্চল কলসঙ্গীতে
              দ্বারে নিয়ে আয় শাখায় শাখায়   প্রাণ-আনন্দ-কোলাহল॥
     তোদের নবীন পল্লবে   নাচুক আলোক সবিতার,
     দে পবনে বনবল্লভে   মর্মরগীত-উপহার।
              আজি শ্রাবণের বর্ষণে   আশীর্বাদের স্পর্শ নে,
              পড়ুক মাথায়   পাতায় পাতায়   অমরাবতীর ধারাজল॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জুলাই, ১৯২৯
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আয় আয় আয় আমাদের অঙ্গনে (আনুষ্ঠানিক) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সবারে করি আহ্বান (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑