মনে যে আশা লয়ে এসেছি হল না (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে।
ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে আঁখিজল,
বেদনা রহিল মনে মনে॥
তুমি কেন হেসে চাও, হেসে যাও হে, আমি কেন কেঁদে ফিরি–
কেন আমি কম্পিত হৃদয়খানি, কেন যাও দূরে না দেখে॥
রাগ: ইমনকল্যাণ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1300
রচনাকাল (খৃষ্টাব্দ): 1893
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Leave a Reply