এসেছি গো এসেছি মন দিতে এসেছি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এসেছি গো এসেছি, মন দিতে এসেছি, যারে ভালো বেসেছি।
ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে,
পাছে কঠিন ধরণী পায়ে বাজে।
রেখো রেখো চরণ হৃদি-মাঝে।
নাহয় দ’লে যাবে, প্রাণ ব্যথা পাবে–
আমি তো ভেসেছি, অকূলে ভেসেছি॥
.
এসেছি গো এসেছি, মন দিতে এসেছি (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এসেছি গো এসেছি, মন দিতে এসেছি,
যারে ভালো বেসেছি!
ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে,
পাছে কঠিন ধরণী পায়ে বাজে,
রেখো রেখো চরণ হৃদি-মাঝে,
না হয় দলে যাবে, প্রাণ ব্যথা পাবে,
আমি তো ভেসেছি, অকূলে ভেসেছি।
.
রাগ: পিলু-বারোয়াঁ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1295
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Leave a Reply