• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভালোবেসে যদি সুখ নাহি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভালোবেসে যদি সুখ নাহি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        ভালোবেসে যদি সুখ নাহি    তবে কেন,
            তবে কেন মিছে ভালোবাসা।
        মন দিয়ে মন পেতে চাহি।    ওগো কেন,
            ওগো, কেন মিছে এ দুরাশা॥
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,    নয়নে সাজায়ে মায়ামরীচিকা,
        শুধু    ঘুরে মরি মরুভূমে।   ওগো, কেন
            ওগো, কেন মিছে এ পিপাসা॥
        আপনি যে আছে আপনার কাছে,
        নিখিল জগতে কী অভাব আছে।
        আছে    মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
            কোকিলকূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়–  এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়
        জীবন যৌবন গ্রাসে।    তবে কেন,
            তবে কেন মিছে এ কুয়াশা॥

রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

.

ভালোবেসে যদি সুখ নাহি (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ভালোবেসে যদি সুখ নাহি (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন,
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
ওগো কেন,
ওগো কেন মিছে এ দুরাশা।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে।
ওগো কেন,
ওগো কেন মিছে এ পিপাসা।
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিল-কূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে।
তবে কেন,
তবে কেন মিছে এ কুয়াশা।

ভালোবেসে যদি সুখ নাহি
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সুখে আছি সুখে আছি সখা আপন মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সখা আপন মন নিয়ে কাঁদিয়ে মরি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑