• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার সখী সোনার মৃগ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এবার সখী সোনার মৃগ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার সখী সোনার মৃগ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা।
আয় গো তোরা পুরাঙ্গনা,   আয় সবে আয় ত্বরা ॥
    ছুটেছিল পিয়াস ভরে   মরীচিকাবারির তরে,
    ধ’রে তারে কোমল করে   কঠিন ফাঁসি পরা ॥
দয়ামায়া করিস নে গো, ওদের নয় সে ধারা।
দয়ার দোহাই মানবে না গো একটা পেলেই ছাড়া।
    বাঁধন-কাটা বন্যটাকে   মায়ার ফাঁদে ফেলাও পাকে,
    ভুলাও তাকে বাঁশির ডাকে,   বুদ্ধিবিচার-হরা ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1310
রচনাকাল (খৃষ্টাব্দ): 1904
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

এবার সখী সোনার মৃগ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি মোর পাও নাই পরিচয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কী হল আমার বুঝি বা সখী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑