• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি আসে তবে কেন যেতে চায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যদি আসে তবে কেন যেতে চায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি আসে তবে কেন যেতে চায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি আসে তবে কেন যেতে চায়।
দেখা দিয়ে তবে কেন গো লুকায়॥
     চেয়ে থাকে ফুল হৃদয় আকুল–
          বায়ু বলে এসে ‘ভেসে যাই’।
          ধরে রাখো, ধরে রাখো–
     সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়॥
পথিকের বেশে সুখনিশি এসে
বলে হেসে হেসে ‘মিশে যাই’।
     জেগে থাকো, সখী, জেগে থাকো–
     বরষের সাধ নিমেষে মিলায়॥

রাগ: দেশ-মল্লার
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোন অযাচিত আশার আলো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার মন বলে চাই চা ই চাই গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑