প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও, দাও দাও।
ভুলিব ভাবনা পিছনে চাব না,
পাল তুলে দাও, দাও দাও।
প্রবল পবনে তরঙ্গ তুলিল–
হৃদয় দুলিল, দুলিল দুলিল,
পাগল হে নাবিক,
ভুলাও দিগ্বিদিক,
পাল তুলে দাও, দাও দাও॥
রাগ: বাহার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী
প্রেমের জোয়ারে ভাসবে দোঁহারে (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমের জোয়ারে ভাসবে দোঁহারে (পরিশিষ্ট ২ – পরিশোধ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে– বাঁধন খুলে দাও, দাও দাও দাও।
ভুলিব ভাবনা, পিছনে চাব না,– পাল তুলে দাও, দাও দাও দাও॥
প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল–
পাগল হে নাবিক, ভুলাও দিগ্বিদিক,– পাল তুলে দাও, দাও দাও দাও॥

Leave a Reply