সব কিছু কেন নিল না (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা–
ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে–
ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা, সাগরহৃদয়ে গহনে হয় হারা।
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো প্রেমের আনন্দেরে–
ভালো আর মন্দেরে॥
রাগ: মূলতান-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
.
সব কিছু কেন নিল না – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (শ্যামা – গীতবিতান)
সব কিছু কেন নিল না – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পরিশিষ্ট ২ – পরিশোধ)
সব কিছু কেন নিল না, নিল না,
নিল না ভালোবাসা–
ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটাল না
যত কিছু দ্বন্দ্বেরে–
ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা
সাগরহৃদয়ে গহনে হয় হারা,
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো
প্রেমের আনন্দেরে–
ভালো আর মন্দেরে॥

Leave a Reply