• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার এই রিক্ত ডালি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার এই রিক্ত ডালি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সূচিপত্র

  1. আমার এই রিক্ত ডালি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
  2. আমার এই রিক্ত ডালি (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এই রিক্ত ডালি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এই রিক্ত ডালি    দিব তোমারি পায়ে।
    দিব কাঙালিনীর আঁচল তোমার    পথে পথে বিছায়ে॥
        যে পুষ্পে গাঁথ পুষ্পধনু    তারি  ফুলে ফুলে হে অতনু,
            আমার পূজা-নিবেদনের দৈন্য    দিয়ো ঘুচায়ে॥
        তোমার    রণজয়ের অভিযানে    তুমি    আমায় নিয়ো,
    ফুলবাণের টিকা আমার ভালে    এঁকে দিয়ো দিয়ো!
আমার    শূন্যতা দাও যদি সুধায় ভরি    দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি–
    ফাল্গুনের আহ্বান    জাগাও    আমার কায়ে    দক্ষিণবায়ে॥


রাগ: খাম্বাজ-কীর্তন
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

.

আমার এই রিক্ত ডালি (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

       আমার এই রিক্ত ডালি
                         দিব তোমারি পায়ে।
                     দিব কাঙালিনীর আঁচল
                         তোমার পথে পথে বিছায়ে।
                     যে পুষ্পে গাঁথ পুষ্পধনু
                         তারি ফুলে ফুলে হে অতনু,
                     আমার পূজা-নিবেদনের দৈন্য
                         দিয়ো ঘুচায়ে।
                     তোমার রণজয়ের অভিযানে
                         আমায় নিয়ো,
                     ফুলবাণের টিকা আমার ভালে
                         এঁকে দিয়ো!
                     আমার শূন্যতা দাও যদি
                         সুধায় ভরি
                     দিব তোমার জয়ধ্বনি
                         ঘোষণ করি;
                     ফাল্গুনের আহ্বান জাগাও
                         আমার কায়ে
                              দক্ষিণবায়ে॥
রাগ: খাম্বাজ-কীর্তন
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑