• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী বহে গেল বেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সখী বহে গেল বেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা,    এ কি আর ভালো লাগে।
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,    প্রাণে কেন নাহি জাগে॥
    কবে আর হবে থাকিতে জীবন    আঁখিতে আঁখিতে মদির মিলন–
    মধুর হুতাশে মধুর দহন,    নিতি-নব অনুরাগে॥
তরল কোমল নয়নের জল,    নয়নে উঠিবে ভাসি,
সে বিষাদনীরে নিবে যাবে ধীরে    প্রখর চপল হাসি।
    উদাস নিশ্বাস আকুলি উঠিবে,    আশানিরাশায় পরান টুটিবে–
    মরমের আলো কপোলে ফুটিবে    শরম-অরুণরাগে॥

রাগ: বিলাবল-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

.

সখী, বহে গেল বেলা (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সখী, বহে গেল বেলা (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা,
এ কি আর ভালো লাগে!
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,
প্রাণে কেন নাহি জাগে!
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন,
মধুর হুতাশে মধুর দহন,
নিত-নব অনুরাগে।
তরল কোমল নয়নের জল
নয়নে উঠিবে ভাসি।
সে বিষাদ-নীরে নিবে যাবে ধীরে
প্রখর চপল হাসি।
উদাস নিশ্বাস আকুলি উঠিবে,
আশা-নিরাশায় পরান টুটিবে,
মরমের আলো কপোলে ফুটিবে,
শরম-অরুণ-রাগে।

সখী বহে গেল বেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো সখী দেখি দেখি মন কোথা আছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওলো রেখে দে সখী রেখে দে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑