• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় থাকতে দে-না আপন-মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমায় থাকতে দে-না আপন-মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমায় থাকতে দে-না আপন-মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমায়       থাকতে দে-না আপন-মনে।
সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে॥
     কথার পাকে কাজের ঘোরে   ভুলিয়ে রাখে কে আর মোরে,
     তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে॥
এই-যে ব্যথার রতনখানি   আমার বুকে দিল আনি
     এই নিয়ে আজ দিনের শেষে   একা চলি তার উদ্দেশে।
     নয়নজলে সামনে দাঁড়াই, তারে সাজাই তারি ধনে॥  

রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমায় থাকতে দে-না আপন-মনে (প্রেম) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যে দিন সকল মুকুল গেল ঝরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে বিরহী হায় চঞ্চল হিয়া তব (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑