• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও দেখা দিয়ে যে চলে গেল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ও দেখা দিয়ে যে চলে গেল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ও দেখা দিয়ে যে চলে গেল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ও   দেখা দিয়ে যে চলে গেল   ও   চুপিচুপি কী বলে গেল।
     যেতে যেতে গো, কাননেতে গো   ও   কত যে ফুলে দ’লে গেল॥
     মনে মনে কী ভাবে কে জানে,   মেতে আছে ও যেন কী গানে,
     নয়ন হানে আকাশ-পানে– চাঁদের হিয়া গ’লে গেল॥
ও   পায়ে পায়ে যে বাজায়ে চলে   বীণার ধ্বনি তৃণের দলে।
     কে জানে কারে ভালো কি বাসে,   বুঝিতে নারি কাঁদে কি হাসে,
     জানি নে ও কি ফিরিয়া আসে– জানি নে ও কি ছ’লে গেল॥

রাগ: বাউল
তাল: অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ও দেখা দিয়ে যে চলে গেল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার একটি কথা বাঁশি জানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন সারা দিন ধীরে ধীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑