• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যখন এসেছিলে অন্ধকারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যখন এসেছিলে অন্ধকারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যখন এসেছিলে অন্ধকারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

         যখন    এসেছিলে অন্ধকারে
              চাঁদ ওঠে নি সিন্ধুপারে॥
হে অজানা, তোমায় তবে   জেনেছিলেম অনুভবে–
গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে॥
         তুমি    গেলে যখন একলা চলে
              চাঁদ উঠেছে রাতের কোলে।
তখন দেখি, পথের কাছে   মালা তোমার পড়ে আছে–
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে॥

রাগ: পিলু-বারোয়াঁ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ পৌষ, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ জানুয়ারি, ১৯২৪
রচনাস্থান: শ্রীনিকেতন

যখন এসেছিলে অন্ধকারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার ভুবন তো আজ হল কাঙাল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ পথে আমি-যে গেছি বার বার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑