• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রভাত-আলোরে মোর   কাঁদায়ে গেলে
মিলনমালার ডোর   ছিঁড়িয়া ফেলে॥
          পড়ে যা রহিল পিছে   সব হয়ে গেল মিছে,
               বসে আছি দূর-পানে   নয়ন মেলে॥
একে একে ধূলি হতে   কুড়ায়ে মরি
যে ফুল বিদায়পথে   পড়িছে ঝরি।
          ভাবি নি রবে না লেশ   সে দিনের অবশেষ–
               কাটিল ফাগুনবেলা   কী খেলা খেলে॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা-ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ফিরে ফিরে ডাক্‌ দেখি রে পরান খুলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নাই যদি বা এলে তুমি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑