• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে,
তোমার আসনখানি দেখে মন-যে কেমন করে।
          ওগো বঁধু, ফুলের সাজি    মঞ্জরীতে ভরল আজি–
          ব্যথার হারে গাঁথব তারে, রাখব চরণ-‘পরে॥
পায়ের ধ্বনি গণি গণি    রাতের তারা জাগে।
উত্তরীয়ের হাওয়া এসে    ফুলের বনে লাগে।
     ফাগুনবেলার বুকের মাঝে    পথ-চাওয়া সুর কেঁদে বাজে–
     প্রাণের কথা ভাষা হারায় চোখের জলে ঝরে॥

রাগ: কালাংড়া-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ভাদ্র, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ অগাস্ট, ১৯২৯
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ফিরবে না তা জানি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:না চাহিলে যারে পাওয়া যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑