• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার বীণায় গান ছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার বীণায় গান ছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার বীণায় গান ছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো।
একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো ॥
     সে দিন সে তো জানে না কেউ   আকাশ ভরে কিসের সে ঢেউ,
     তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো ॥
সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ’রে
আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ’রে।
     গান তবু তো গেল ভেসে,   ফুল ফুরালো দিনের শেষে,
     ফাগুনবেলার মধুর খেলায় কোন্‌খানে হায় ভুল ছিল গো ॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ চৈত্র, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ এপ্রিল, ১৯২৩
রচনাস্থান: কাথিয়াবাড় – পোরবন্দর
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমার বীণায় গান ছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তার হাতে ছিল হাসির ফুলের হার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑