• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি দক্ষিণপবনে দোলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি দক্ষিণপবনে দোলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি দক্ষিণপবনে দোলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি দক্ষিণপবনে
     দোলা লাগিল বনে বনে॥
          দিক্‌ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি   অন্তরে ওঠে রনরনি
                        বিরহবিহ্বল হৃৎস্পন্দনে॥
মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা
     পল্লবে পল্লবে    প্রলপিত কলরবে।
          প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়
                        উৎসব-আমন্ত্রণে॥

রাগ: পরজ
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৩৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বাণী মোর নাহি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যদি হায় জীবন পূরণ নাই হল মম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑