• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো কিশোর আজি তোমার দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো কিশোর আজি তোমার দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো কিশোর আজি তোমার দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো   কিশোর, আজি তোমার দ্বারে   পরান মম জাগে।
          নবীন কবে করিবে তারে   রঙিন তব রাগে॥
ভাবনাগুলি বাঁধনখোলা   রচিয়া দিবে তোমার দোলা,
     দাঁড়িয়ো আসি হে ভাবে-ভোলা, আমার আঁখি-আগে॥
দোলের নাচে বুঝি গো আছ   অমরাবতীপুরে–
     বাজাও বেণু বুকের কাছে, বাজাও বেণু দূরে।
          শরম ভয় সকলি ত্যেজে   মাধবী তাই আসিল সেজে–
              শুধায় শুধু, “বাজায় কে যে মধুর মধুসুরে!’
     গগনে শুনি একি এ কথা, কাননে কী যে দেখি।
              একি মিলনচঞ্চলতা, বিরহব্যথা একি।
আঁচল কাঁপে ধরার বুকে,   কী জানি তাহা সুখে না দুখে–
     ধরিতে যারে না পারে তারে স্বপনে দেখিছে কি।
              লাগিল দোল জলে স্থলে,   জাগিল দোল বনে বনে–
          সোহাগিনির হৃদয়তলে বিরহিণীর মনে মনে।
              মধুর মোরে বিধুর করে   সুদূর কার বেণুর স্বরে,
                   নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে।
আনো গো আনো ভরিয়া ডালি করবীমালা লয়ে,
     আনো গো আনো সাজায়ে থালি কোমল কিশলয়ে।
          এসো গো পীত বসনে সাজি,   কোলেতে বীণা উঠুক বাজি,
              ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাক বয়ে।
          এসো গো এসো দোলবিলাসী বাণীতে মোর দোলো,
              ছন্দে মোর চকিতে আসি মাতিয়ে তারে তোলো।
                   অনেক দিন বুকের কাছে   রসের স্রোত থমকি আছে,
                        নাচিবে আজি তোমার নাচে সময় তারি হল॥

রাগ: খাম্বাজ-পিলু-বাহার
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

ওগো কিশোর আজি তোমার দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোন বাঁধনের গ্রন্থি বাঁধিল (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্তরাতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑