• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বলো সখী বলো তারি নাম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বলো সখী বলো তারি নাম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বলো সখী বলো তারি নাম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বলো সখী, বলো তারি নাম
        আমার কানে কানে
যে-নাম বাজে তোমার বীণার
        তানে তানে॥
            বসন্তবাতাসে বনবীথিকায়
                সে-নাম মিলে যাবে,
            বিরহীবিহঙ্গকলগীতিকায়
                সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে॥
    নাহয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে।
    পূর্ণিমারাতে একা যবে
        অকারণে মন উতলা হবে
            সে-নাম শুনাইব গানে গানে॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

বলো সখী বলো তারি নাম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গোপন কথাটি রবে না গোপনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চোখের অপারেশন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑