• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম
              দীপ্ত সে হেম,
     নিত্য সে নিঃসংশয়,
              গৌরব তার অক্ষয়॥
                   দুরাকাঙক্ষার পরপারে   বিরহতীর্থে করে বাস
                        যেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায়   চিরনৈরাশ–
                             তৃষ্ণাদাহনমুক্ত   অনুদিন অমলিন রয়।
                        গৌরব তার অক্ষয়॥
                   অশ্রু-উৎস-জল-স্নানে   তাপস জ্যোতির্ময়
                   আপনারে আহুতি-দানে   হল সে মৃত্যুঞ্জয়।
                        গৌরব তার অক্ষয়॥

রাগ: মিশ্র ভূপালী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

.

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম
দীপ্ত সে হেম—
নিত্য সে নিঃসংশয়, গৌরব তার অক্ষয়।
দুরাকাঙ্খার পরপারে বিরহতীর্থে করে বাস
যেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায় চিরনৈরাশ,
তৃষ্ণাদাহনমুক্ত অনুদিন অমলিন রয়।
গৌরব তার অক্ষয়—
অশ্রু-উৎস-জল-স্নান তাপস মৃত্যুঞ্জয়॥

রাগ: মিশ্র ভূপালী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যাক ছিঁড়ে যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার মন কেমন করে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑