• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুল করেছিনু ভুল ভেঙেছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভুল করেছিনু ভুল ভেঙেছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভুল করেছিনু ভুল ভেঙেছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            ভুল করেছিনু ভুল ভেঙেছে।
    জেগেছি, জেনেছি– আর ভুল নয়, ভুল নয়॥
মায়ার পিছে পিছে    ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে–
    বিঁধেছে কাঁটা প্রাণে–  এ তো ফুল নয় ফুল নয়॥
    ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না নিয়ে মন–  হেলা করিব না।
    তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি।
        অতল সাগর সংসারে এ তো    কূল নয় কূল নয়॥

রাগ: কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

.

ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভুল করেছিনু ভুল ভেঙেছে।
এবার জেগেছি, জেনেছি,
এবার আর ভুল নয় ভুল নয়।
ফিরেছি মায়ার পিছে পিছে,
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে,
এ তো ফুল নয় ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে, লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার,
এ তো কূল নয় কূল নয়!

ভুল করেছিনু ভুল ভেঙেছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:না না ভুল কোরো না গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ডেকো না আমারে ডেকো না (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑