• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবনে পরম লগন কোরো না হেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জীবনে পরম লগন কোরো না হেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনে পরম লগন কোরো না হেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনে পরম লগন    কোরো না হেলা
        কোরো না হেলা    হে গরবিনি।
বৃথাই কাটিবে বেলা,     সাঙ্গ হবে যে খেলা,
সুধার হাটে ফুরাবে বিকিকিনি    হে গরবিনি॥
        মনের মানুষ লুকিয়ে আসে,    দাঁড়ায় পাশে,   হায়
        হেসে চলে যায় জোয়ারজলে    ভাসিয়ে ভেলা–
দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি,    হে গরবিনি॥
        ফাগুন যখন যাবে গো নিয়ে    ফুলের ডালা
কী দিয়ে তখন গাঁথিবে তোমার    বরণমালা।
                হে বিরহিণী।
        বাজবে বাঁশি দূরের হাওয়ায়,
    চোখের জলে শূন্যে চাওয়ায়    কাটবে প্রহর–
বাজবে বুকে বিদায়পথে চরণ-ফেলা    দিনযামিনী,
                হে গরবিনি॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

.

জীবনে পরম লগন করো না হেলা (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

             জীবনে পরম লগন কোরো না হেলা,
            হে গরবিনী।
বৃথাই কাটিবে বেলা,     সাঙ্গ হবে যে খেলা–
সুধার হাটে ফুরাবে বিকিকিনি,
            হে গরবিনী।
মনের মানুষ লুকিয়ে আসে,
      দাঁড়ায় পাশে,   হায়–
হেসে চলে যায় জোয়ারজলে
            ভাসিয়ে ভেলা,
দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি,
            হে গরবিনী।
ফাগুন যখন যাবে গো নিয়ে
            ফুলের ডালা
কী দিয়ে তখন গাঁথিবে তোমার
            বরণমালা।
বাজবে বাঁশি দূরের হাওয়ায়,
চোখের জলে শূন্যে চাওয়ায়
            কাটবে প্রহর–
বাজবে বুকে বিদায়পথে চরণ-ফেলা দিনযামিনী,
            হে গরবিনী॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

জীবনে পরম লগন কোরো না হেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বাজে করুণ সুরে হায় দূরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সখী তোরা দেখে যা এবার এল সময় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑