• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
কান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালে॥
     বাসায়-ফেরা ডানার শব্দ    নিঃশেষে সব হল স্তব্ধ,
     সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে।
চন্দ্র দিল রোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর,
বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর।
     সুপ্তিবিহীন শূন্যতা যে    সারা প্রহর বক্ষে বাজে
     রাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ডালে॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1333
রচনাকাল (খৃষ্টাব্দ): ৯ নভেম্বর, ১৯২৭

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোথা হতে শুনতে যেন পাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাজে করুণ সুরে হায় দূরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑