• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হায় রে ওরে যায় না কি জানা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হায় রে ওরে যায় না কি জানা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হায় রে ওরে যায় না কি জানা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হায় রে,      ওরে যায় না কি জানা
     নয়ন ওরে খুঁজে বেড়ায়,     পায় না ঠিকানা ॥
          অলখ পথেই যাওয়া  আসা,    শুনি চরণধ্বনির ভাষা–
              গন্ধে শুধু হাওয়ায় হাওয়ায়    রইল নিশানা ॥
কেমন করে জানাই তারে
     বসে আছি পথের ধারে
          প্রাণে এল সন্ধ্যাবেলা    আলোয় ছায়ায় রঙিন খেলা–
              ঝরে-পড়া বকুলদলে বিছায় বিছানা ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1927
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

হায় রে ওরে যায় না কি জানা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ও আমার ধ্যানেরই ধন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওহে সুন্দর মম গৃহে আজি পরমোৎসব-রাতি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑