কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা,
ব্যথার মালা ॥
প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে
বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা
গোপনে এসে গেলে, দেখি নাই আঁখি মেলে
আঁধারে দুঃখডোরে বাঁধিলে মোরে,
ভূষণ পরালে বিরহবেদন-ঢালা।
রাগ: পিলু
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): 1337
রচনাকাল (খৃষ্টাব্দ): 1931
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply