• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে বলে যাও যাও (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কে বলে যাও যাও (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কে বলে যাও যাও (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কে বলে ‘যাও যাও’–  আমার      যাওয়া তো নয় যাওয়া।
     টুটবে আগল বারে বারে তোমার দ্বারে,
লাগবে আমায় ফিরে ফিরে    ফিরে-আসার হাওয়া ॥
     ভাসাও আমায় ভাঁটার টানে    অকূল-পানে,
আবার      জোয়ার-জলে তীরের তলে    ফিরে তরী বাওয়া ॥
              পথিক আমি, পথেই বাসা–
          আমার    যেমন যাওয়া তেমনি আসা।
              ভোরের আলোয় আমার তারা
                   হোক-না হারা,
আবার    জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কে বলে যাও যাও (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার যাবার বেলায় পিছু ডাকে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন আমায় পাগল করে যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑