• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা–
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥
     গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে–
     জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে
     যার সাথে তব হল এক দিন মিলনমেলা ॥
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে।
     খনে খনে এই চিরবিরহের ভান,
     খনে খনে এই ভয়রোমাঞ্চদান–
তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা ॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ চৈত্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওকে বাঁধিবি কে রে হবে যে ছেড়ে দিতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑