• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল–
     যাবার আগে শেষ কথাটি বোলো ॥
     ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো
     বেদনা হবে পরমরমণীয়–
     আমার মনে রহিবে নিরবধি
বিদায়খনে খনেক-তরে যদি    সজল আঁখি তোলো ॥
নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে
     উঠিবে দূরে বিরহাকাশভালে।
     রজনীশেষে এই-যে শেষ কাঁদা
     বীণার তারে পড়িল তাহা বাঁধা,
     হারানো মণি স্বপনে গাঁথা রবে–
হে বিরহিণী, আপন হাতে তবে    বিদায়দ্বার খোলো।

রাগ: ছায়ানট
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1930
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মুখপানে চেয়ে দেখি ভয় হয় মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মিলনরাতি পোহালো বাতি নেভার বেলা এল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑