কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে–
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
তোমার অভিসারে যাব অগম-পারে
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা–
দুখের মাধুরীতে করিল দিশাহারা
সকলই নিবে-কেড়ে, দিবে না তবু ছেড়ে–
মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥
রাগ: দেশ-কেদারা
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1336
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply