• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে,
          শুধায় আমারে ‘এসেছি এ কোন্‌খানে’॥
              এসেছ আমার জীবনলীলার রঙ্গে,
                   এসেছ আমার তরল ভাবের ভঙ্গে,
              এসেছ আমার স্বরতরঙ্গ-গানে॥
আমার লতার প্রথম মুকুল প্রভাত-আলোক-মাঝে
          শুধায় আমারে ‘এসেছি এ কোন্‌ কাজে’।
     টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে,
          বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে,
              বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে॥

রাগ: মিশ্র কানাড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ মার্চ, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে (প্রেম) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এই বুঝি মোর ভোরের তারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑