• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার দোসর যে জন ওগো তারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার দোসর যে জন ওগো তারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার     দোসর যে জন ওগো তারে     কে জানে
     একতারা তার দেয় কি সাড়া আমার গানে    কে জানে॥
আমার     নদীর যে ঢেউ    ওগো    জানে কি কেউ
          যায় বহে যায় কাহার পানে। কে জানে॥
              যখন      বকুল ঝ’রে
     আমার    কাননতল যায় গো ভ’রে
তখন    কে-আসে-যায়    সেই    বনছায়ায়,
            কে সাজি তার ভরে আনে। কে জানে॥


রাগ: পিলু
তাল: দাদরা বা খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজ সবার রঙে রঙ মিশাতে হবে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই বুঝি মোর ভোরের তারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑