• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে।
          ধরা দেবার খেলা এবার খেলতে হবে॥
     ওগো পথিক, পথের টানে    চলেছিলে মরণ-পানে,
          আঙিনাতে আসন এবার মেলতে হবে॥
মাধবিকার কুঁড়িগুলি আনো তুলে–মালতিকার মালা গাঁথো নবীন ফুলে।
     স্বপ্নস্রোতে ভিড়বি পারে,    বাঁধবি দুজন দুইজনারে,
          সেই মায়াজাল হৃদয় ঘিরে ফেলতে হবে॥

রাগ: ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1927
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ভালোবাসি ভালোবাসি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন বারতা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑