মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়–
তারে এগিয়ে নিয়ে আয়॥
চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়–
ওরে, ঢেলে দে তার পায়। ।
আসছে পথে ছায়া পড়ে, আকাশ এল আঁধার করে,
শুষ্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়–
ওরে সময় বহে যায়॥
রাগ: পিলু-বারোয়াঁ
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Leave a Reply