এ কী সুধারস আনে আজি মম মনে প্রাণে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এ কী সুধারস আনে
আজি মম মনে প্রাণে॥
সে যে চিরদিবসেরই, নূতন তাহারে হেরি–
বাতাস সে মুখ ঘেরি মাতে গুঞ্জনগানে॥
পুরাতন বীণাখানি ফিরে পেল হারা বাণী।
নীলাকাশ শ্যামধরা পরশে তাহারি ভরা–
ধরা দিল অগোচরা নব নব সুরে তানে॥
রাগ: বেহাগ-খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply