• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খোলো খোলো দ্বার রাখিয়ো না আর (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » খোলো খোলো দ্বার রাখিয়ো না আর (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

খোলো খোলো দ্বার রাখিয়ো না আর (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

খোলো খোলো দ্বার,     রাখিয়ো না আর
        বাহিরে আমায় দাঁড়ায়ে।
দাও সাড়া দাও,      এই দিকে চাও
        এসো দুই বাহু বাড়ায়ে॥
কাজ হয়ে গেছে সারা,   উঠেছে সন্ধ্যাতারা,
আলোকের খেয়া    হয়ে গেল দেয়া
        অস্তসাগর পারায়ে॥
ভরি লয়ে ঝারি      এনেছি তো বারি
        সেজেছি তো শুচি দুকূলে,
বেঁধেছি তো চুল,   তুলেছি তো ফুল
        গেঁথেছি তো মালা মুকুলে।
ধেনু এল গোঠে ফিরে,  পাখিরা এসেছে নীড়ে,
পথ ছিল যত    জুড়িয়া জগত
        আঁধারে গিয়েছে হারায়ে॥

রাগ: ইমনকল্যাণ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

খোলো খোলো দ্বার রাখিয়ো না আর (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি যাব না গো অমনি চলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সে আমার গোপন কথা শুনে যা ও সখী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑