• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষণমন্দ্রিত অন্ধকারে     এসেছি তোমারি এ দ্বারে,
পথিকেরে লহো ডাকি     তব মন্দিরের এক ধারে॥
বনপথ হতে, সুন্দরী,     এনেছি মল্লিকামঞ্জলী–
তুমি লবে নিজ বেণীবন্ধে    মনে রেখেছি এ দুরাশারে॥
কোনো কথা নাহি ব’লে     ধীরে ধীরে ফিরে যাব চলে।
ঝিল্লিঝঙ্কৃত নিশীথে    পথে যেতে বাঁশরিতে
শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে॥

রাগ: কাফি-কানাড়া
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1937
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আরো একটু বসো তুমি আরো একটু বলো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মেঘছায়ে সজল বায়ে মন আমার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑