হে নবীনা প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
হে নবীনা,
প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা॥
শুনি বাণী ভাসে বসন্তবাতাসে,
প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা॥
স্বপনে দাও ধরা কী কৌতুকে ভরা।
কোন্ অলকার ফুলে মালা গাঁথ চুলে,
কোন্ অজানা সুরে বিজনে বাজাও বীণা॥
রাগ: ভৈরবী-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1340
রচনাকাল (খৃষ্টাব্দ): 1934
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Leave a Reply