• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার  নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে,
সেথায়  কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে॥
     নীরব দিঠে শুধায় যত    পায় না সাড়া মনের মতো,
     অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম’জে॥
তুমি    আমার কথার আভাখানি পেয়েছ কি মনে।
     এই-যে আমি মালা আনি,    তার বাণী কেউ শোনে?
     পথ দিয়ে যাই, যেতে যেতে    হাওয়ায় ব্যথা দিই যে পেতে–
     বাঁশি বিছায় বিষাদ-ছায়া    তার ভাষা কেউ বোঝে॥


রাগ: ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1336
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑