আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে,
আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥
রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Leave a Reply