• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চপল তব নবীন আঁখি দুটি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চপল তব নবীন আঁখি দুটি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চপল তব নবীন আঁখি দুটি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     চপল তব নবীন আঁখি দুটি
সহসা যত বাঁধন হতে আমারে দিল ছুটি॥
     হৃদয় মম আকাশে গেল খুলি,
সুদূরবনগন্ধ আসি করিল কোলাকুলি।
     ঘাসের ছোঁওয়া নিভৃত তরুছায়ে
চুপিচুপি কী করুণ কথা কহিল সারা গায়ে।
আমের বোল, ঝাউয়ের দোল, ঢেউয়ের লুটোপুটি–
     বুকের কাছে সবাই এল জুটি॥

রাগ: খাম্বাজ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ মার্চ, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

চপল তব নবীন আঁখি দুটি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার যদি বেলা যায় গো বয়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জয়যাত্রায় যাও গো ওঠো জয়রথে তব (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑