• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পুরানো জানিয়া চেয়ো না আমারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পুরানো জানিয়া চেয়ো না আমারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পুরানো জানিয়া চেয়ো না আমারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে।
আপনারে আমি দিতে আসি যেই    জেনো জেনো সেই শুভ নিমেষেই
     জীর্ণ কিছুই নেই কিছু নেই,    ফেলে দিই পুরাতনে॥
     আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি–
     লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি।
মাধবীকুঞ্জ বার বার করি    বনলক্ষ্মীর ডালা দেয় ভরি–
     বারবার তার দানমঞ্জরী    নব নব ক্ষণে ক্ষণে॥
     তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের সুর।
     সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।
মোর দানে নেই দীনতার লেশ,     যত নেবে তুমি না পাবে শেষ–
     আমার দিনের সকল নিমেষ    ভরা অশেষের ধনে॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ ফেব্রুয়ারি, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পুরানো জানিয়া চেয়ো না আমারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জানি তোমার অজানা নাহি গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার যদি বেলা যায় গো বয়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑