• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার নিশীথরাতের বাদলধারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার নিশীথরাতের বাদলধারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার নিশীথরাতের বাদলধারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার  নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে
আমার  স্বপনলোকে দিশাহারা ॥
ওগো    অন্ধকারের অন্তরধন,   দাও ঢেকে মোর পরান মন–
আমি    চাই নে তপন, চাই নে তারা ॥
যখন    সবাই মগন ঘুমের ঘোরে    নিয়ো গো, নিয়ো গো,
আমার  ঘুম নিয়ো গো হরণ করে।
     একলা ঘরে চুপ চুপে    এসো কেবল সুরের রূপে–
     দিয়ো গো, দিয়ো গো,
আমার  চোখের জলের দিয়ো সাড়া ॥


রাগ: বেহাগ
তাল: কাহারবা-দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): অক্টোবর, ১৯১৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এসো এসো পুরুষোত্তম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:একলা বসে হেরো তোমার ছবি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑