মরি লো মরি আমার বাঁশিতে ডেকেছে কে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে॥
ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না–
ওই-যে বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি॥
শুনেছি কোন্ কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে–
ওগো, তোরা জানিস যদি আমায় পথ বলে দে॥
দেখি গে তার মুখের হাসি,
তারে ফুলের মালা পরিয়ে আসি,
তারে বলে আসি ‘তোমার বাঁশি
আমার প্রাণে বেজেছে’॥
রাগ: ইমন-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply