• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    চাহিতে এসেছি শুধু একখানি মালা
তব     নব প্রভাতের নবীন-শিশির-ঢালা ॥
হেরো   শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,
ওগো,  কত-না কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা ॥
ওগো,  অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে,
ওগো,  কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে।
তব     অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া–
ওগো,  অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা ॥

রাগ: কালাংড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: নাগর নদী
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা (প্রেম) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি গোধূলিলগনে এই বাদলগগনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑