• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়
     মনের কথার কুসুমকোরক খোঁজে
সেথায় কখন অগম গোপন গহন মায়ায়
     পথ হারাইল ও যে॥
আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে–
নিভৃত বাণীর সন্ধান নাই যে রে;
অজানার মাঝে অবুঝের মতো ফেরে
     অশ্রুধারায় মজে॥
আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ
     ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে?
দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,
     সে তোমারে কিছু বলে?
তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে
বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে–
বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে
     সে কি কেহ নাহি বোঝে॥


রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1928
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি যে আর সইতে পারি নে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑