• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সূচিপত্র

  1. আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
  2. আমার জীবনপাত্র উচ্ছলিয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান–
      তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই তার মূল্যের পরিমাণ।
            রজনীগন্ধা অগোচরে
যেমন রজনী স্বপনে ভরে
                  সৌরভে,
      তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান।
      বিদায় নেবার সময় এবার হল–
            প্রসন্ন মুখ তোলো,
                  মুখ তোলো, মুখ তোলো–
মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ
                                          চরণে।
      যারে জান নাই, যারে জান নাই,
            যারে জান নাই,
তার    গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান॥


রাগ: রামকেলী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

.

আমার জীবনপাত্র উচ্ছলিয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার       জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান–
            তুমি    জান নাই, তুমি জান নাই,
        তুমি    জান নাই তার মূল্যের পরিমাণ॥
            রজনীগন্ধা অগোচরে
        যেমন রজনী স্বপনে ভরে     সৌরভে,
            তুমি    জান নাই, তুমি জান নাই,
তুমি    জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান॥
            বিদায় নেবার সময় এবার হল–
        প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো–
        মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ     চরণে।
যারে    জান নাই, যারে জান নাই,   যারে    জান নাই,
তার    গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান॥


রাগ: রামকেলী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ফিরে যাও কেন ফিরে ফিরে যাও (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑